মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

মৌলভীবাজারে প্রবাসী নারীর মৃত্যু, কোয়ারেন্টাইনে ৭ চিকিৎসক-নার্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইমলাম: মৌলভীবাজারে জ্বর ও সর্দি-কাশি নিয়ে এক প্রবাসী নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট সাত চিকিৎসক ও নার্সকে কোয়ারেন্টাইনে নিয়েছে স্থানীয় প্রশাসন। সেই সঙ্গে আশপাশের কয়েকটি বাড়িও ঘিরে রেখেছে পুলিশ।

জানা গেছে, গত ১১ জানুয়ারি ওই নারী যুক্তরাজ্য থেকে দেশে ফেরেন। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পড়েন। এ অবস্থায় গত রোববার দুপুরে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে স্বজনরা তাকে লাইফ-লাইন নামে শহরের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে যান। সেখানেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর পর তাকে বাসায় নিয়ে গিয়ে জানাজা শেষে দাফন করা হয়।

মৌলভীবাজারের পুলিশ সুপার মুহা. ফারুক আহমদ জানান, ওই নারীর মৃত্যুর আসল কারণ সম্পর্কে শিগগিরই জানা যাবে। আপাতত আমরা ওই এলাকা ঘিরে রেখেছি এবং চলাচল নিয়ন্ত্রণ করছি।

অন্যদিকে, স্থানীয় পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী বলেন, ওই নারী যুক্তরাজ্য থেকে ২০-২৫ দিন আগে দেশে আসেন। রোববার রাতে তিনি বাসায় মারা যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কাশি ও সর্দি-জ্বরে ভুগছিলেন তিনি।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রোকসানা ওয়াহিদ রাহি জানান, মৃত নারীর বাসায় গিয়ে আলামত সংগ্রহ করা হয়েছে। পরে এ বিষয়ে জানানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ