সোমবার, ০৩ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২০ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তলিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

মসজিদে নামাজ আদায়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে শীর্ষ আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা পরিস্থিতিতে দেশের মসজিদগুলোয় মুসল্লিদের জামাতে নামাজ আদায় নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসেছে দেশের শীর্ষ আলেমরা।

ইসলামিক ফাউন্ডেশনের আহ্বানে মঙ্গলবার সকাল সোয়া ১০টা থেকে বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, বৈঠকে দেশের শীর্ষ আলেমরা উপস্থিত আছেন। এছাড়াও টেলিফোনে দেশের বিভিন্ন জেলার শীর্ষস্থানীয় আলেমদের মতামত নেয়া হচ্ছে। বৈঠক শেষে ইসলামিক ফাউন্ডেশন সিদ্ধান্ত জানাবে।

সরকার জনসমাগম বন্ধের নির্দেশনা দিয়েছে। তবে মসজিদ নিয়ে ধর্মীয় অনুভূতি নিয়ে উত্তেজনা সৃষ্টি হওয়ার শঙ্কায় আলেমদের সঙ্গে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মাওলানা ড. মুশতাক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন মাওলানা আবদুল কুদ্দুস, মুফতি দিলাওয়ার হুসাইন, মুফতি মিজানুর রহমান সাঈদ, মুফতি মুহাম্মাদ আলী, মাওলানা আবদুল মালেক, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মিজানুর রহমান সাইদ, মাওলানা আবদুর রাজ্জাক, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা কাফিলউদ্দীন সরকার ও শায়খ আহমাদুল্লাহ প্রমুখ।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ