মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: এবার করোনা ভাইরাসে আক্রান্ত হলেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের শিক্ষামন্ত্রী সাঈদ গনি।

গতকাল সোমবার পাকিস্তানের শক্তিশালী গণমাধ্যম জিও নিউজের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।

খবরে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বিবৃতিতে সাঈদ গনি জানান, গত রোববার তিনি করোনার পরীক্ষা করেছেন; যা ইতিবাচক প্রকাশ তথ্য দিয়েছে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের লক্ষণগুলো আমি অনুভব করছি না; বরং আমি সুস্থতা অনুভব করছি। তবে রক্ত পরীক্ষায় যেহেতু করোনার কথা বলছে তাই আমি নিজ দায়িত্বে ঘরে আইসুলেশন পালন করছি। তিনি সবাইকে ঘরে অবস্থানের আহ্বান জানান। তিনি বলেন, আমি আরো একটি পরীক্ষা করিয়েছি, রিপোর্টের অপেক্ষায় আছি, সেটি আসলে বলা যাবে আসলে বিষয়টা কী।

এখন পর্যন্ত পাকিস্তানে মোট ৮০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার নতুন করে আক্রান্ত হয়েছে ৭ জন। তার মধ্যে ইসলামাবাদে ৪ জন, পাঞ্জাবে ৩ জন আক্রান্ত হয়েছে। করোনায় এখন পর্যন্ত পাকিস্তানে ৬ জন মারা গিয়েছেন।

জিও নিউজ থেকে আবদুল্লাহ আফফানের অনুবাদ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ