মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ডাক্তারদের সুরক্ষা না থাকায় যশোরে রোগী দেখা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ব্যক্তিগত সুরক্ষা না থাকায় রোগী দেখছেন না যশোরের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ডাক্তাররা। তাদের অভিযোগ, তাদের সুরক্ষার ব্যাপারে ক্লিনিক মালিকরা কোনো ব্যবস্থা নিচ্ছেন না।

জেলার চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের মোজাহার আলী ও কোহিনুর বেগম গত সোমবার সন্ধ্যায় তাদের ছয় মাসের অসুস্থ শিশুকে ডাক্তার দেখানোর জন্য শহরের একটি ক্লিনিকে গিয়ে সিরিয়াল দিতে চাইলে ক্লিনিক থেকে জানানো হয়, করোনাভাইরাসের কারণে কিছুদিন চেম্বার বন্ধ থাকবে। করোনা আতঙ্ক কাটলে তাদের ফোন করে জানানো হবে।

মোজাহার আলী উপায় না পেয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার শিশুর ব্যবস্থাপত্র নেন। তার মতো আরো অনেকেই বিভিন্ন ক্লিনিকে গিয়ে ডাক্তারের সিরিয়াল না পেয়ে ফিরে গেছেন।

ডাক্তাররা জানান, বেসরকারি কোনো ক্লিনিকে রোগী না দেখলেও সরকারি হাসপাতালে তারা নিয়মিত রোগী দেখবেন। তবে ক্লিনিক কর্তৃপক্ষ করোনাভাইরাস থেকে তাদের সুরক্ষার ব্যবস্থা করলে তারা রোগী দেখার ব্যাপারে বিবেচনা করবেন বলে জানান।

ভুক্তভোগী রোগীরা বলছেন, প্রতিদিন বিভিন্ন ক্লিনিকে কমপক্ষে এক হাজার রোগী ব্যবস্থাপত্র নিয়ে থাকেন। করোনা আতঙ্কে বেসরকারি ক্লিনিকে ডাক্তার রোগী না দেখলে সরকারি হাসপাতালে রোগীর চাপ বাড়বে। এতে রোগীরা সেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি হিমশিম খেতে হবে সরকারি হাসপাতাল কর্তৃপক্ষকে।

এ ব্যাপারে বেসরকারি ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাক্তার আতিকুর রহমান খান জানান, ‘সুরক্ষা চাই ঠিকই। তবে রোগী সেবা বন্ধ করে নয়। স্বাস্থ্য বিভাগের সকল ইউনিটের ছুটি বাতিল করা হয়েছে।

ডাক্তাররা আন্তরিকভাবে সরকারি হাসপাতালে রোগী সেবা দিচ্ছেন। সকল ক্লিনিক মালিককে করোনাভাইরাস প্রতিরোধে ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে। চেম্বারে ডাক্তারদের সুরক্ষা দেয়ার দায়িত্ব প্রত্যেক প্রতিষ্ঠানকে নিতে বলা হয়েছে। এরপরও কেউ রোগী দেখতে না চাইলে সেটা তার ব্যক্তিগত ব্যপার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ