মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

হোম কোয়ারেন্টিনে এমপি হাফেজ রুহুল আমীন মাদানী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে নিয়ন্ত্রণ ও প্রতিরোধে সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন হতে হবে। করোনাভাইরাস প্রতিরোধে সরকারের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। হোম কোয়ারেন্টিনে থাকা ত্রিশাল আসনের এমপি ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ রুহুল আমীন মাদানী এ সব কথা বলে ত্রিশালবাসীকে সচেতন করেছেন।

এমপি মাদানী বলেন, করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে। বাংলাদেশে এখনও তেমন কিছু হয়নি। তবে করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন থাকতে হবে সবাইকে।

তিনি বলেন, বিদেশ থেকে যারা দেশে এসেছেন তাদের ১৪ দিন হোম কোয়ারেন্টিনে (আপনার বাসায় থাকবেন) এই রোগের উপসর্গ দেখা দিলে সরকারের হটলাইনে যোগাযোগ করবেন। এমপি মাদানী মোবাইল ফোনে বলেন, উপজেলা প্রশাসনকে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশনা দিয়েছি।

এ ছাড়া তিনি ত্রিশাল থানা পুলিশ কর্মকর্তাদের করোনা ভাইরাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার গুজব ছড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ প্রদান করেন।

এমপি মাদানী উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সব নেতাকর্মীকে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা ও মাইকিং করার নির্দেশনা দিয়েছেন।

মাদানী এমপি বলেন, উমরা পালন শেষে সৌদি আরব থেকে ৮ মার্চ দেশে ফিরে ত্রিশালে নিজ বাসভবনে হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি। কিন্তু ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে উপজেলা প্রশাসনের অনুরোধে একটি অনুষ্ঠানে উপস্থিত হই। অনুষ্ঠান শেষে আবার হোম কোয়ারেন্টিনে অবস্থান করছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, এমপি উপজেলা প্রশাসনের অনুরোধে ১৭ মার্চ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, কিন্তু আমাদের হোম কোয়ারেন্টিনের সরকারি নির্দেশনা আমাদের কাছে না আসায় এমপিকে অবগত করতে পারিনি। শারীরিকভাবে এমপি সুস্থ আছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ