বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

রাজধানীতে বিএনপির স্যানিটাইজার ও মাস্ক বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতার লক্ষে রাজধানীতে বিনামূল্যে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেছে বিএনপি।

আজ সোমবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর উদ্যোগে এসব বিতরণ করা হয়। কর্মসূচিতে অংশ নেয়ার আগে সাংবাদিকদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা একটা ক্রান্তিকাল পার করছি। বিএনপি মানুষের পক্ষে কাজ করে যাচ্ছে। এই দুর্যোগে যতটুকু ও যেভাবে সম্ভব তাদের পাশে দাঁড়ানো এটা বিএনপি গঠনের মূল লক্ষ্য।

করোনা নিয়ে সরকারের প্রস্তুতির সমালোচনা করে রিজভী বলেন, দুর্যোগময় পরিস্থিতি মোকাবিলা করতে সরকারের যে দায়-দায়িত্ব পালন করার কথা ছিল, সেটা তারা পালন করেনি।

সরকার অনেক বিষয় গোপন করেছে বলে অভিযোগ করে তিনি বলেন, কোনটা নিউমোনিয়া আর কোনটা করোনা এটা নির্ণয় করতে পারছে না ডাক্তাররা। কারণ সেই প্রস্তুতি তারা আগে থেকে নেয়নি। এই সরকার ভিন্ন কাজে ব্যস্ত থাকায় লাখ লাখ মানুষ সমুদ্র বন্দর, এয়ারপোর্ট দিয়ে দেশে ঢুকেছে। সেই সময়ে তাদের করোনা শনাক্তকরণ করা দরকার ছিল, সেটা তারা করেনি।

এখন বিদেশফেরতদের হাতে একটা সিল দিয়ে বলছে, হোম কোয়ারেন্টিন। পৃথিবীর কোনও দেশে শুনেছেন এভাবে সিল মেরে হোম কোয়ারেন্টিনের কথা। এক গোসলেই সেই সিল উঠে যাচ্ছে। এরকম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছে সরকার।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ