শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ।। ৩১ শ্রাবণ ১৪৩৩ ।। ২ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
কক্সবাজারের আবাসিক হোটেল থেকে পুলিশের ঝুলন্ত লাশ উদ্ধার  কুরআন-হাদিসের আলোকে জামাতের গুরুত্ব গ্যাস-বিদ্যুৎ সংকটের ইস্যুতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে বিরোধীদলীয় নেতার চিঠি বাংলাদেশ ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে আছে: বিদ্যুৎমন্ত্রী  দাওয়াতি কার্যক্রম গতিশীল ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ সিলেটে ৩ হত্যাকাণ্ডে নিহত স্বামী-স্ত্রীর দাফন সম্পন্ন হাফেজে কুরআনদের উৎসাহিত করতে মালদ্বীপ সরকারের নানা উদ্যোগ ১৫ আগস্ট কেন্দ্র করে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা আগামীকালের জাতীয় উলামা-মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জুলাই শহীদদের স্মরণে রংপুরে শায়খে চরমোনাইয়ের দোয়া ও ইসলাহি ইজতেমা

পরিস্থিতি বিবেচনা করে ঘরেই নামাজ পড়ুন: মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাসকে দুনিয়াবাসীর উপর আল্লাহর একটি পরিক্ষা আখ্যায়িত করে এটা থেকে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের বিশিষ্ট আলেম ও ধর্মপ্রচারক মাওলানা তারিক জামিল।

সোমবার উর্দু গণমাধ্যম ডেইলি জংয়ের এক প্রতিবেদনে মাওলানা তারিক জামিলের এক ভিডিও বয়ানের উদ্বৃতি দিয়ে এ কথা জানানো হয়।

বয়ানে তাবলিগ জামাতের শীর্ষ এই আলেম পাকিস্তানের জনগণকে করোনার প্রাদুর্ভাব ঠেকাতে সরকারের নির্দেশনা মানারও আহবান জানিয়েছেন।

তিনি বলেছেন, যদি মুসাফাহা ও করমর্দনের কারণে করোনা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে তাহলে আপাতত মুসাফাহা না করা উচিত।

তিনি বলেছেন, মসজিদে জামাতে নামাজ আদায়ে যদি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বাড়ার ভয় থাকে, তবে পরিস্থিতি বিবেচনা করে নিজেদের ঘরেই নামাজ আদায় করুন।

এছাড়া জনসমাগম এড়িয়ে চলার সরকারি নির্দেশনাও সবাইকে অনুসরণের আহবান জানান মাওলানা তারিক তামিল।

ডেইলি জং অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ