শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

সৌদির ৩৩ শতাংশ করোনায় আক্রান্তের নেপথ্যে কী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে সর্বমোট ৩৯২ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাস ছড়িয়েছে। তাদের মধ্যে ১৬ জন সুস্থ হয়ে ফিরেছেন। তবে সৌদিতে করোনা আক্রান্তদের ৩৩ শতাংশই যে ভুলে আক্রান্ত সেকথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী।

রোববার (২২ মার্চ) এমন তথ্য দিয়ে খবর প্রকাশ করেছেন আল আরাবিয়াহ। প্রতিবেদনটিতে বলা হয়েছে সৌদি আরবে ৩৩ শতাংশ করোনাভাইরাস সংক্রমণের জন্য দায়ী বিভিন্ন সামাজিক সমাবেশ ও অনুষ্ঠান। যার মধ্যে রয়েছে, বিয়ে, দাফনানুষ্ঠান ও পারিবারিক বিভিন্ন অনুষ্ঠান রয়েছে।

কাজেই নিজেদের, পরিবার ও সমাজকে সুরক্ষায় সবাইকে বাড়িতে থাকার আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দেশটিতে বর্তমানে সাত হাজার ৬৭ জন কোয়ারেন্টিনে রয়েছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ