মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

লোক জড়ো করে হাত ধোয়ার সামগ্রী বিতরণ মেয়র নাছিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপুলসংখ্যক লোকের সমাবেশ ঘটিয়ে চট্টগ্রাম নগরীর চকবাজারের গুলজার মোড়ে হাত ধোয়ার সামগ্রী বিতরণ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।

শনিবার (২১ মার্চ) জাতীয় পার্টির নগর সভাপতি সোলায়মান আলম শেঠের আয়োজন ছিল নগরবাসীর মধ্যে ১০ হাজার সাবান, হ্যাক্সিসল, হ্যান্ডওয়াশ বিতরণ করা।

এতে অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এবং সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ অন্যান্য নেতারা।

এদিকে,  যে সময়টাতে চট্টগ্রামসহ সারাদেশে জনসমাগম নিষিদ্ধ করে প্রাণঘাতি করেনাভাইরাসের প্রকোপ ঠেকাতে সবাই ব্যস্ত, ঠিক সেই সময়টাতে এমন কাণ্ডে বিস্মিত হয়েছেন অনেকেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সমাবেশের ছবি প্রকাশ হলে অনেকেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

শহীদুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘যারা বিতরণ করছে, তাদের কি ন্যূনতম জ্ঞান নেই যে এখন এত মানুষ জড়ো করে এগুলো বিতরণ করার সময় নয়? পারলে বাড়ি বাড়ি গিয়ে দিয়ে আসতে পারতো। এর মাধ্যমে এই ভাইরাস আরো ছড়িয়ে পড়বে।’

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ