শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মিল-কারখানা বন্ধ করা হবে না: প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার বিভিন্ন প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে। তবে এখনই কলকারখানা বন্ধ হচ্ছে না।

গতকাল শনিবার করোনা সংক্রমণে উদ্ভূত সমস্যা মোকাবেলায় শিল্প কারখানার শ্রমিক পরিস্থিতি সম্পর্কে জরুরি সভা শেষে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, কারখানা বন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। আর এ চিন্তাটাও যেন কারো মাথায় না আসে। তাছাড়া এসব ব্যাপারে প্রধানমন্ত্রীর নির্দেশনার বাইরে কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না।

এফবিসিসিআই ভাইস প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান বলেন, আপাতত কারখানা বন্ধ হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। যতদিন চালানো যায় ততদিন মিল-ফ্যাক্টরির চাকা চলবে। এজন্য শ্রমিকদের সচেতন করতে ও তাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।

বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান বলেন, সামনে ঈদ-রোজা আছে। তাই আপাতত কারখানা বন্ধ করা যাবে না। সবমিলিয়ে আগামী জুন পর্যন্ত কিভাবে শ্রমিকদের ঠিকভাবে বেতন-বোনাস দেয়া যায় সে ব্যাপারে আলোচনা করা হবে। কারণ শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে দেশ বাঁচবে।

আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন- বিজিএমইএ সভাপতি রুবানা হক, সাবেক সভাপতি সংসদ সদস্য সালাম মুর্শিদী, শ্রম সচিব, বাণিজ্য সচিব, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি মন্টু ঘোষসহ অন্যান্য শ্রমিক নেতারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ