রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত

চিকিৎসক ও নার্সদের দ্রুত সরঞ্জামাদি দিতে হাইকোর্টের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস থেকে রক্ষায় হাসপাতালে চিকিৎসাদানে নিয়োজিত চিকিৎসক ও নার্সসহ সংশ্লিষ্টদের নিরাপত্তায় প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ ও সরবরাহের জন্যে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আজ রোববার এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি আশরাফুল কামাল ও বিচারপতি সরদার মুহা. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন।

একই সঙ্গে তাদের জন্য পিপিই (পারসোনাল প্রটেকশন ইকুইপমেন্ট ), সার্জিক্যাল মাস্ক, গাউন, সু কভার, গ্লাভস, হ্যান্ড সেনিটাইজার কি পরিমাণ লাগবে তার তালিকা তৈরি করতে কমিটি করার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই কমিটিকে তালিকা করার নির্দেশ দেয়া হয়েছে।

কমিটির সদস্য হবেন, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক, আইইডিসিআরের পরিচালক ও সেন্ট্রাল মেডিসিন স্টোরের পরিচালক।

ওই তালিকা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে অর্থ বরাদ্দ দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তায় প্রয়োজনীয় সরঞ্জামাদি সরবরাহের নির্দেশনা চেয়ে হাইকোর্টে আজ রিট দায়ের করেন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদের পক্ষে আইনজীবী এখলাছ উদ্দিন ভূঁইয়াসহ তিন আইনজীবী।

ওই রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। শুনানি শেষে আদালত এ আদেশ দেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ