মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

চট্টগ্রামে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষ, নিহত ১৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় ট্রাক ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন।

শনিবার (২১ মার্চ) রাত পৌনে ১০টার দিকে লোহাগাড়া উপজেলার চুনতি অংশে এ ঘটনা ঘটে। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, লোহাগাড়া থেকে যাত্রীবোঝাই করে চকরিয়া যাচ্ছিল একটি লেগুনা (ম্যাজিক টেম্পোটি)। গাড়িতে ১৮ জন যাত্রী ছিলেন। যাত্রী বোঝাই লেগুনটি মহাসড়কের চুনতি জাঙ্গালিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা লবণ বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ১২ যাত্রী মারা যান। পরে আরও ১ জনের মৃত্যু হয়।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মুহা. আলমগীর হোসেন জানান, চুনতি ফরেস্ট অফিস এলাকায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৩ জন মারা গেছেন। আহতদের চুনতি ও লোহাগাড়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনাস্থলে নিহতদের মধ্যে দু’জনের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পাওয়া দু’জন হলেন- বান্দরবানের লামা উপজেলার আজিজনগর এলাকার জসিম উদ্দিন ও বেলাল হোসেন নামের দুই ভাই। বাকি নিহত ও আহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ