বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

পরীক্ষা বিষয়ে সিদ্ধান্তে পৌঁছেনি হাইয়াতুল উলইয়া, ৩১ মার্চ ফের বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: কওমি মাদরাসার সমাপনী পরীক্ষা বিষয়ে কোন ধরণের সিদ্ধান্তে পৌঁছতে পারেনি কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। এ নিয়ে আগামী ৩১ মার্চ আবারও বৈঠকে বসবে সংস্থাটি।

আজ শনিবার রাজধানীর মতিঝিলে সংস্থাটির প্রধান কার্যালয়ে ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এক বৈঠক শেষে এ তথ্য জানানো হয়।

হাইয়াতুল উলইয়ার দপ্তর সম্পাদক মু. অছিউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ২১ মার্চ ২০২০, শনিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির সভায় এই মর্মে সিদ্ধান্ত গৃহীত হয় যে, কওমি মাদরাসার সকল পরীক্ষা বিষয়ে আগামী ৩১ মার্চ ২০২০, মঙ্গলবার সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সংস্থাটি। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। এদিকে আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হওয়ার কথা ছিল। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হওয়ার কথা রয়েছে। তবে আগামী ৩১ তারিখের বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ