রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বিভিন্ন জটিলতার কারণে বাতিল করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) রাতে কোয়ারেন্টিন সেন্টার থেকে মালপত্র সরিয়ে নিয়েছে সেনাবাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ ইবনে জায়েদ বলেন, কিছু জটিলতার কারণে দিয়াবাড়ির কোয়ারেন্টিন সেন্টারের কার্যক্রম বাতিল করা হয়েছে। এখন সেই সেন্টারটি কোথায় পরিচালনা করা হবে সেই সিদ্ধান্ত পরে জানানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বাংলাদেশ সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনী দুটি কোয়ারেন্টিন সেন্টার পরিচালনা করবে। এ কর্মসূচির অংশ হিসেবে বিদেশ থেকে আসা যাত্রীদের প্রয়োজনীয় স্ক্রিনিং করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাচিত ব্যক্তিদের বিমানবন্দরে প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হবে।

‘হস্তান্তরের পর সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এসব যাত্রীকে বিমানবন্দর থেকে কোয়ারেন্টিন সেন্টারে স্থানান্তর, ডিজিটাল ডাটা এন্ট্রি কার্যক্রম সম্পন্ন, কোয়ারেন্টিন সেন্টারে থাকাকালীন আহার, বাসস্থান, চিকিৎসা এবং অন্যান্য আনুষঙ্গিক সেবা প্রদানের ব্যবস্থা করা হবে। এ কর্মসূচি বাস্তবায়নে সেনাবাহিনীকে সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়, সংস্থা, অধিদপ্তর ও বাহিনী প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, আশকোনা ও উত্তরা দিয়াবাড়ি কোয়ারেন্টিন সেন্টারে দুটি নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ