রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

স্বাস্থ্যব্যবস্থা দুর্বল সত্ত্বেও যে ৪ আরব দেশে হানা দেয়নি করোনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব অনারব মিলিয়ে বিশ্বের উন্নত দেশগুলো যখন প্রাণঘাতি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে শংকিত ও আতঙ্কিত। ঠিক এই সময়ে দুর্বল স্বাস্থ্যব্যবস্থা সত্ত্বেও চারটি আরব দেশ করোনা থেকে সম্পূর্ণ মুক্ত ও নিরাপদ রয়েছে।

শুক্রবার আরবি গণমাধ্যম আল খালিজ অনলাইনের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজনৈতিক দিক থেকে আলোচিত হলেও সিরিয়া, ইয়ামেন, লিবিয়া ও কমরোসের কোন নাগরিকের এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে সবচেয়ে বেশি বিস্তার ঘটেছে করোনা ভাইরাসের। আর এই ভাইরাসে দেশটিতে প্রতি ১০ মিনিটে একজনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি টুইটে এমনটি জানানো হয়।

গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর এখন পর্যন্ত বিশ্বের প্রায় ২ লাখ ৪০ হাজার মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া এই ভাইরাসে বিশ্বে মারা গেছেন ৯ হাজার৮শ জন।

আল খালিজ আরবি অবলম্বনে বেলায়েত হুসাইন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ