রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে ফেনীতে দায়িত্ব পালনের সময় ট্রাকচাপায় র‍্যাব সদস্য নিহত মাওলানা আনিসুজ্জামান সিকদারের ছেলের কবর জিয়ারতে বাদাশিকস নেতারা

সাভারে দুই সহযোগীসহ ভূমিদস্যু ফারুক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সাভার পৌর এলাকার মজিদপুরে সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ৪২ শতক জমি দখলের মূলহোতা ও কোটি টাকা চাঁদা দাবি মামলার প্রধান আসামী ফারুকুল ইসলাম ওরফে ফারুক ও তার দুই সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

জানা গেছে, পৌর এলাকার মজিদপুর মৌজায় বিআরএস ৩৮নং দাগের ৪২ শতাংশ জমির রেকর্ডিয় মালিক স্থানীয় বাসিন্দা মৃত জবেদ আলী পালোয়ানের দুই পুত্র শরীফ আলী পালোয়ান ও জহির আবদুল্লাহ পালোয়ান।

সম্প্রতি প্রভাবশালীর ছত্র ছায়ায় থেকে চিহ্নত ভূমিদস্যু ফারুকুল ইসলাম ওরফে ফারুক, মোহাম্মদ আলী, ফয়সাল গং সে জমি দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মান করে। ঘটনার খবর পেয়ে কয়েক দিন পূর্বে এ ঘটনার প্রতিবাদ করলে সন্ত্রাসীরা জমির প্রকৃত মালিকের সন্তানদের মারধর করে। এছাড়া মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হয় তাদের।

পরে মিথ্যা মামলায় আদালত থেকে জামিন লাভ করে শরীফ আলী পালোয়ানের বড় ছেলে কৃষিবিদ ড. শাহীন পলান এ ঘটনায় বাদী হয়ে ঢাকা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ঘটনার বিস্তারিত জানিয়ে একটি মামলা দায়ের করেন।

মামলায় আদালত আসামীদের গ্রেফতারে পরোয়ানা জারি করেন। সাভার থানায় পরোয়ানা পৌঁছালে এস আই লোকমান হোসেন অভিযান চালিয়ে ফারুক, ফয়সাল ও মোহাম্মদ আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ