শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

মসজিদুল হারাম-মসজিদে নববীর আঙিনায় নামাজ এবং উপস্থিতি নিষিদ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সারাদেশে সব মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণার পর এবার মক্কার মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববির বাইরের প্রাঙ্গণে নামাজ আদায় ও ঢুকতে বারণ করে দিয়েছে সৌদি আরব। শুক্রবার জুমার দিনে বিশেষ করে এটা কর্যকর করা হবে।

আজ শুক্রবার সৌদি সংবাদ মাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, জেনারেল প্রেসিডেন্সি অব দ্য গ্র্যান্ড মস্ক অ্যান্ড দ্য প্রফেট’স অ্যাফেয়ার্সের মুখপাত্র টুইটার বার্তায় বলেছেন, ‘করোনা প্রতিরোধে কর্তৃপক্ষ, নিরাপত্তা সংস্থা ও স্বাস্থ্য বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে কাবা ও মসজিদে নববীতে জন সমাগম ও নামাজ বন্ধ রাখা হয়েছে।’

সৌদি প্রেস এজেন্সির এক বিবৃতিতে জানানো হয়, কর্তৃপক্ষ, নিরাপত্তা ও স্বাস্থ্য সংস্থাগুলো দুই মসজিদের বাইরের প্রাঙ্গণে লোকজনের প্রবেশ ও নামাজ আদায় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ২০ মার্চ শুক্রবার থেকে এটা কার্যকর করা হবে।

সৌদি আরবে নতুন করে আরো ৩৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৪ জনে। এর মধ্যে একজন বাংলাদেশি প্রবাসী।

করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে পবিত্র নগরী মক্কায়। সেখানে আক্রান্তের সংখ্যা ৬৪, এরপরই রয়েছে রাজধানী রিয়াদ ৬০, কাতিফ ৪৪, ইস্টার্ন রিজিয়ন ৪৪, জেদ্দা ২৬, দাহরান ৬, আল হাসা ২, জিজান ২, আল খোবার দাম্মাম ইসির ১ জন।

পরিস্থিতি মোকাবেলায় সৌদি সরকার ইতিমধ্যে স্কুল কলেজ সরকারি-বেসরকারি অফিস আদালত মসজিদের নামাজ আদায়, বাজার, মার্কেট, বিনোদন পার্ক, বিয়ে-শাদী, সিনেমাসহ সব ধরনের জামায়াত নিষিদ্ধ করেছে।

এদিকে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট এর কার্যক্রম স্থগিত করা হয়েছে।

সূত্র: আল আরাবিয়া, আনাদুলু এজেন্সি, সৌদি প্রেস এজেন্সি ।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ