শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

প্রতিটি উপজেলায় কোয়ারেন্টাইন ব্যবস্থা জোরদার করার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারির আকার ধারণ করেছে। বাংলাদেশেও করোনাভাইরাস দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। তাই এ বিষয়ে জন সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসার জন্য সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম আল্লামা মুফতি রুহুল আমীন।

আজ গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, করোনাভাইরাস যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে দেশের মানুষের মধ্যে আতঙ্ক এবং ভীতিকর অবস্থার সৃষ্টি হয়েছে। এমতা বস্থায় সরকার প্রধান হিসেবে প্রধান মন্ত্রীর উচিত, দেশের জনগণকে দিক-নির্দেশনামূলক ও করোনাভাইরাস প্রতিরোধক ঔষধ সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতার বিষয়ে অবগত করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়া। দেশের প্রতিটি উপজেলায় পর্যাপ্ত পরিমাণে করোনাভাইরাস রোধক মেডিসিন, কোয়ারেন্টাইন ও আইসোলেশনের ব্যবস্থা রাখা এবং স্বাস্থ্য সেবা সংশ্লিষ্টদের ছুটি সরকারিভাবে বাতিল করা। দেশের নিত্যপ্রয়োজনীয় মার্কেট ব্যাতিত সব ধরনের শপিংমলসহ জনসমাগমের সব কিছু বন্ধ ঘোষণা করা।

মুফতি রুহুল আমীন বলেন, ইতোপূর্বে দেখা গেছে- কোনো সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হলে এক শেণির অসাধু ব্যবসায়ী নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়িয়ে দেয় এবং সমাজিক যোগাযোগ মাধ্যম গুলোতে বিভিন্ন ধরনের গুজব ছড়িয়ে জনমনে অতঙ্ক সৃষ্টি করে। বর্তমান পরিস্থিতিতে যেন এমন কোনো অবস্থার সৃষ্টি না হয় সে বিষয়েও প্রশাসনকে সজাগ থাকতে হবে।

বিবৃতিতে মুফতি রুহুল আমীন বর্তমান পরিস্থিতিতে সমাজের বিত্তবানদের গরীব-অসহায় মানুষে সহযোগিতায় তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান এবং দেশের মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ বিষয়ক পরামর্শ মেনে চলার এবং বেশি বেশি তওবা-ইস্তেগফার এবং বিশেষ দোয়ার আহ্বান জানান।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ