শুক্রবার, ২৬ জুন ২০২৬ ।। ১২ আষাঢ় ১৪৩৩ ।। ১১ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
কওমি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন ও শিক্ষা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা পাবেন আধুনিক অস্ত্র: স্বরাষ্ট্রমন্ত্রী  আসাদউদ্দিন ওয়াইসি ও মুসলিম রাজনীতি মক্কা-মদিনায় জায়গা কিনতে চান? তথ্যগুলো আপনার জন্য ভেনেজুয়েলার ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক মাদরাসা শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ বিধানসভায় ঝড় তুললেন মুসলিম বিধায়ক চীনা প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের বৈঠক আফ্রিকার ৩ দেশের নাগরিকদের ওমরাহ ভিসা দিচ্ছে না সৌদি কওমি মাদরাসাকে ঘিরে অপপ্রচার ও ষড়যন্ত্র, এখনই সতর্ক হওয়ার সময় হাফেজ নাঈমের মৃত্যুদণ্ডের রায়ে উদ্বেগ, পুনর্বিচারের দাবি জমিয়তের

করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠকে বসছেন সাঈদ খোকন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস বিষয়ে সার্বিক পর্যালোচনা ও করণীয় ঠিক করতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। এছাড়া যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্রের (সিডিসিপি) সঙ্গেও বৈঠক করবেন তিনি।

আগামীকাল শনিবার দুপুরে মেয়রের বনানীর নিজ বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কান্ট্রি রিপ্রেজেনটেটিভ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা, ঢাকায় যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও নিরাময় কেন্দ্রের (সিডিসিপি) প্রতিনিধি, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এবিএম আব্দুল্লাহসহ বিশেষজ্ঞরা বৈঠকে অংশগ্রহণ করবেন।

মেয়র মোহাম্মদ সাঈদ খোকন করণীয় ঠিক করতে উল্লেখিত বিশেষজ্ঞদের সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা ও মতবিনিময় করবেন।

এ আগে ডেঙ্গু পরিস্থিতি নিয়েও গত বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে বৈঠক করেন ডিএসসিসি মেয়র।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনা ভাইরাস ১৬০টিরও বেশি দেশে সংক্রমণ করেছে। এখন পর্যন্ত প্রায় ২ লাখ ৪৭ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এ ভাইরাসে। আর প্রাণহানি হয়েছে ১০ হাজার ৬৪ জনের।

বাংলাদেশে এখন পর্যন্ত ২০ জন আক্রান্ত হয়েছে। আর ১ জন মারা গেছেন। আর করোনা ভাইরাসের প্রতিষেধক তৈরি করতে বিশ্বের খ্যাতিমান ডাক্তাররা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ