সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
নিষিদ্ধ আ. লীগের নাশকতার আশঙ্কায় ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ ‘উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে’  ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল মহানগরের তৃণমূল প্রতিনিধি সভা অনুষ্ঠিত সড়ক দুর্ঘটনায় আহত নেতার শয্যাপাশে এমপি মুফতি মুহাম্মাদুল্লাহ শুলকবহর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহীম আনোয়ারীর ইন্তেকাল ফিলিপাইনে স্কুলে বন্দুকধারীর হামলা: নিহত ৩, আহত ৫ ইমাম-খতিব নেবে পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদ শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন

করোনা থেকে বাঁচতে চট্টগ্রামে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ ইকরামুল হক
চট্টগ্রাম দক্ষিণজেলা প্রতিনিধি

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য  বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৮ টা ৩০ মিনিটে চট্টগ্রামের চন্দনাইশস্থ কাঞ্চনাবাদে মুরাদাবাদ বায়তুল ইমান জামে মসজিদে সম্মিলিত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রামের দোহাজারী আজিজিয়া কাসেমুল উলুম মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুহাম্মদ শোয়াইবের আহ্বানে এ দোয়া-ইস্তিগফারের আয়োজন করা হয়।

স্থানীয় জামে মসজিদের খতিব ও চন্দনাইশ মুরাদাবাদ আজিজিয়া মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা নাসির উদ্দীন দাওয়াহ ও ইস্তিগফার অনুষ্ঠান সঞ্চালনা করেন।

এতে চট্টগ্রামের জামিয়া ওবাইদিয়া নানুপুরের আদব বিভাগীয় প্রধান ও সিনিয়র মুহাদ্দিস মাওলানা আনোয়ার হোসাইন আল আজহারী মোনাজাত পরিচালনা করেন।

তিনি মোনাজাতে সম্প্রতি সময়ে পৃথিবীর শতাদিক দেশে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য দোয়া করেছেন। বিশেষত বাংলাদেশে সর্বমহলের জনসাধারণের সুস্বাস্থ্য কামনা ও রোগাক্রান্ত ব্যক্তিগত আশুরোগ মুক্তি কামনা করেন।

মোনাজাতে অংশগ্রহণকারী মুসল্লীগণ দুই হাত তুলে আল্লাহর কাছে ক্ষমা চান এবং করোনা ভাইরাস থেকে মুক্তি পেতে বিশ্বের সব মানুষের জন্য দোয়া করেন।

এসময় আল জামিয়া ইসলামিয়া পটিয়া, বিজিসি ট্রাস্ট বিদ্যানগর, মুরাদাবাদ আজিজিয়া মাদরাসা, খরনা শায়খ আলী আহমদ বোয়ালভী রহ. ইসলামিক সেন্টার, খরনা ইসলামিয়া মাদরাসা, পটিয়া দারুত তাক্বওয়া মাদরাসাসহ বিভিন্ন স্কুল-কলেজ, মাদরাসা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানসহ দাওয়াতে তাবলীগের মেহনতে সফররত মোবারক তাবলীগ জামা'আতের সাথীগণ উপস্থিত ছিলেন।

আরএম/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ