শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাআল্লাহ: সৌদি বাদশাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। ভাষণে তিনি বলেন, ‘আমরা এখন কঠিন দিন পার করছি, সামনে আরও কঠিনতম সময় আসছে। মানুষের স্বাস্থ্য ও নিরাপত্তা আমার প্রথম অগ্রাধিকার।’

বাদশাহ সালমান বলেন, ‘সৌদি আরবে অবস্থানরত প্রিয় নাগরিক এবং বাসিন্দাগণ- মহান আল্লাহ আপনাদের সুস্থ ও নিরাপদে রাখুক। আমরা ইতিহাসের এক ক্রান্তিকাল অতিক্রম করছি। কিন্তু আমরা বিশ্বাস করি, এই সময় চলে যাবে এবং সুদিন আসবে ইনশাআল্লাহ।’

সৌদি বাদশাহ বলেন, ‘আপনাদের প্রিয় এই দেশের পক্ষ থেকে বৈশ্বিক মহামারিকে মোকাবিলা করার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আল্লাহর ফজলে তার সেই সক্ষমতা রয়েছে। আমি আপনাদের নিশ্চিত করতে চাই, এই পবিত্র ভূমি আপনাদের ওষুধ-চিকিৎসা ও খাদ্যের পর্যাপ্ত পরিমাণে ব্যবস্থা করবে। সকল সরকারি প্রতিষ্ঠান ও স্বাস্থ্য বিভাগ অবশ্যই প্রতিটি নাগরিক এবং মুকিমের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সরকারি প্রতিষ্ঠানসহ এক্ষেত্রে জড়িত সকল কর্মীকে আমি আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আরও বলেন, ‘সামনের দিনগুলো আরও কঠিনতর হবে বলে মনে করা হচ্ছে। তবে মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস রেখে আপনাদের আবারও নিশ্চিত করতে চাই যে ভবিষ্যতেও ইনশাআল্লাহ আমরা এই বিপদের মোকাবিলা করব প্রত্যেক নাগরিক ও মুকিমের সুস্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিতের জন্য।’

আরএম/

 

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ