মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

শ্রীমঙ্গলে কোচিং সেন্টার চালু রাখায় অর্থদণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নিষেধাজ্ঞা অমান্য করে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কোচিং সেন্টার চালু রাখায় শহরের দুটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শ্রীমঙ্গল শহরে কোচিং সেন্টার চালু রয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে বুধবার (১৮ মার্চ) শহরের দুটি কোচিং সেন্টারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম জানান, অভিযানকালে দু’টি কোচিংয়ে ক্লাস কার্যক্রম চলমান পাওয়া যায়। কোচিংয়ে উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, কোচিং কর্তৃপক্ষ অভিভাবকদের বলেছে কোচিংয়ে শিক্ষার্থীদের পাঠাতে। তাই তারা কোচিংয়ে এসেছে।

তিনি বলেন, সরকারি আদেশ অমান্য করে ছাত্র জমায়েত করায় দণ্ডবিধি ১৮৬০-এর আওতায় দু’টি কোচিং সেন্টারকে ৫০০ টাকা করে মোট ১০০০ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি, ভবিষ্যতে সরকারি আদেশ অমান্য না করা ও করোনা ভাইরাস প্রতিরোধে শিক্ষার্থীদের কোচিং এনে জমায়েত না করার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ