মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস মোকাবেলা ও সংক্রমণ আতঙ্কে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্বখ্যাত ২০১ গম্বুজ মসজিদে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম এ সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে ও ইতোমধ্যে বাংলাদেশে এ রোগ শনাক্ত হওয়ার কারণে সরকারের প্রচেষ্টার অংশহিসেবে ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার দর্শনার্থীর স্বাস্থ্য সুরক্ষার জন্য এ মসজিদে সাময়িকভাবে জুমার নামাজ বন্ধ করা হয়েছে।

দর্শনার্থী ও মুসল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন রফিকুল ইসলাম। সেইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।

এখন পর্যন্ত বাংলাদেশে ১৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়েছেন আর মৃত্যু হয়েছে একজনের।

এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আগেই সরকারের পক্ষ থেকে গণজমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি ওয়াজ-মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ