রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

করোনা সংক্রমিত সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস হয়েছে সন্দেহ করে একজনকে পিটিয়েছে একদল যুবক, পরে সেই ব্যক্তি হাসপাতালে মারা গেছেন।

গতকাল বুধবার কেনিয়ায় দক্ষিণ-পশ্চিম এলাকায় ঘটনাটি ঘটেছে। স্থানীয় পুলিশ ঘটনাটি নিশ্চিত করেছে বিবিসিকে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, হামলাকারীরা দাবি করেছে অভিযুক্ত ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। ঘটনার তদন্ত চলছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত কেনিয়ায় সাতজনের করোনাভাইরাস ধরা পড়েছে। এ ছাড়া ১১ জনকে গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। তাদের ভাইরাস টেস্টের ফলাফলের অপেক্ষা করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুয়ায়ী চীনের উহান থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে এখন পর্যন্ত ৮ হাজার ৮০০ লোকের মৃত্যু হয়েছে। এ ছাড়া ভাইরাসটিতে ২ লাখ ২০ হাজার জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ