শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

কওমি মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে।

আজ (বৃপস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংস্থাটির ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে এক বিবৃতিতে হাইয়াতুল উলইয়া জানিয়েছে, করােনাভাইরাস উদ্ভূত পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় আজ ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সকল কওমি মাদরাসা বন্ধ ঘােষণা করছে। শিক্ষার্থীরা অবিলম্বে নিজ নিজ ঘরে ফিরে যাবে এবং পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশােনা অব্যাহত রাখবে। আগামী ২১ মার্চ ২০২০, শনিবার আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

বিবৃতিতে আরো বলা হয়, মসজিদ, মাদরাসা এবং ঘরে ঘরে সকলে তাওবা, ইস্তিগফার, কান্নাকাটি ও দু'আয় মশগুল থাকবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার আযাব ও গজব থেকে হেফাজত করুন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুর হামিদ (মধুপুরের পীর), মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ