বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

কওমি মাদরাসার সমাপনী পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত ২১ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: কওমি মাদরাসায় করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে আবাসিক অনাবাসিক সব ধরণের মাদরাসা সর্বাত্মক বন্ধ ঘোষণা করেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’। আপাতত ৩১ মার্চ পর্যন্ত মাদরাসাগুলো বন্ধ থাকবে। তবে দাওরায়ে হাদীস পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত নিতে ২১ মার্চ আবারো বৈঠকে বসবে সংস্থাটি।

আজ (বৃপস্পতিবার) মন্ত্রণালয়ের সভাকক্ষে জরুরি সংস্থাটির ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুসের নেতৃত্বে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে এক বৈঠক শেষে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে এক বিবৃতিতে হাইয়াতুল উলইয়া জানায়, করােনাভাইরাস উদ্ভূত পরিস্থিতি ক্রমেই জটিল আকার ধারণ করায় আজ ১৯ মার্চ ২০২০, বৃহস্পতিবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ আগামী ৩১ মার্চ ২০২০ পর্যন্ত সকল কওমি মাদরাসা বন্ধ ঘােষণা করছে।

বিবৃতিতে কওমি মাদরাসার সমাপনী পরীক্ষা বিষয়ে বলা হয়, শিক্ষার্থীরা অবিলম্বে নিজ নিজ ঘরে ফিরে যাবে এবং পরীক্ষার প্রস্তুতিমূলক পড়াশােনা অব্যাহত রাখবে। আগামী ২১ মার্চ ২০২০, শনিবার আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির বৈঠকে পরীক্ষা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে, ইনশাআল্লাহ।

বিবৃতিতে আরো বলা হয়, মসজিদ, মাদরাসা এবং ঘরে ঘরে সকলে তাওবা, ইস্তিগফার, কান্নাকাটি ও দু’আয় মশগুল থাকবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করবে। আল্লাহ তায়ালা আমাদেরকে সকল প্রকার আযাব ও গজব থেকে হেফাজত করুন।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, হাইয়াতুল উলইয়ার সদস্য মুফতি ফয়জুল্লাহ, মাওলানা আব্দুর হামিদ (মধুপুরের পীর), মাওলানা মাহফুজুল হক, মাওলানা নুরুল আমিন প্রমুখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ