শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

এবার বন্ধ হলো চট্টগ্রাম চিড়িয়াখানা ও পারকি সৈকত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস ছড়িয়ে পড়া রোধে চট্টগ্রাম প্রশাসনের সম্মিলিত পদক্ষেপের অংশ হিসেবে এবার বন্ধ হলো চট্টগ্রাম চিড়িয়াখানা এবং আনোয়ারার পারকি সৈকত।

গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসন থেকে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম জেলা প্রশাসক ও চিড়িয়াখানা ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহা. ইলিয়াছ হোসেন গণমাধ্যমকে বলেন, করোনা ভাইরাস যাতে ছড়িয়ে না পড়ে সেজন্য সরকার আমাদের বিভিন্ন নির্দেশনা দিয়েছে। সেই আলোকে আমরা চট্টগ্রাম চিড়িয়াখানায় ৩১ মার্চ পর্যন্ত দর্শনার্থী প্রবেশ বন্ধের সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি আনোয়ারা পারকি সৈকতও আমরা বন্ধের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, নগর পুলিশসহ সরকারি সকল সংস্থার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নগরীতে অহেতুক ভিড় বন্ধের ব্যবস্থা গ্রহণ করেছি।

সবাইকে সচেতনতার সাথে চলাফেরার আহ্বান জানিয়ে তিনি বলেন, যার যার অবস্থান থেকে সতর্কতার সাথে পরিস্থিতি মোকাবেলায় সচেতন হতে হবে। একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে না গিয়ে ঘরেই অবস্থান করতে হবে। কারো যদি লক্ষণ দেখা দেয় আতঙ্কিত না হয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।

প্রসঙ্গত, ইতোমধ্যে পতেঙ্গা সমুদ্র সৈকত, আগ্রাবাদে কর্ণফুলী শিশুপার্ক, জাম্বুরি পার্ক বন্ধ করে দেয়া হয়েছে। কাজির দেউড়ি শিশুপার্ক, চান্দগাঁওয়ের স্বাধীনতা কমপ্লেক্সসহ সকল বিনোদন কেন্দ্রকে বন্ধের নোটিশ দিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রামের হোটেলগুলোকেও করোনা ভাইরাস না ছড়াতে পদক্ষেপ নিতে কঠোর নির্দেশনা দিয়েছে বলে জানান জেলা প্রশাসক। এছাড়াও উন্মুক্ত বিনোদন কেন্দ্রের মধ্যে সিআরবি শিরিষতলা, ডিসি হিল পার্কেও লোকসমাগম বন্ধে পুলিশের সহায়তায় ব্যবস্থা নিচ্ছে জেলা প্রশাসন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ