শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সব মাদরাসা ৩১ মার্চ পর্যন্ত বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের আওতাধীন সকল মাদরাসা ক্লাস আজ বুধবাার থেকে ৩১ মার্চ (মঙ্গলবার) পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মুফতি সৈয়দ মুহা. নুরুল কারীমের নির্দেশে উর্দ্ধতন কর্মকর্তাদের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠকে যেসব সিদ্ধান্ত নেয়া হয়েছে- ১. বাংলাদেশ কুরআন শিক্ষা বাের্ডের আওতাধীন সকল মাদরাসার ক্লাশ ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে।

২. শাখা প্রতিষ্ঠানগুলাের পূর্ব নির্ধারিত পরীক্ষাসমূহ যথাসময়ে অনুষ্ঠিত হবে। ৩. বাংলাদেশ কুরআন শিক্ষা বাের্ডের অফিস যথানিয়মে চলবে। ৪. বাংলাদেশ কুরআন শিক্ষা বাের্ডের পরিদর্শকগণ সদর দফতর চরমােনাইতে অবস্থান করবেন।

এছাড়াও সভায় করােনা ভাইরাসসহ যাবতীয় বালা-মুসীবত থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহ তায়ালার দরবারে সকলকে বেশি বেশি দোআ-ইসতিগফার করার জন্য অনুরােধ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ