মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

ফরিদপুরের ভাঙ্গায় মুজিববর্ষ পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর থেকে>

ফরিদপুরের ভাঙ্গায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে ভাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নেত্বত্বে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এসময় ভাঙ্গা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের পাশে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃর্তিতে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পরে উপজেলা চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, কেক কাটা, দুস্থ-ভূমিহীনদের জমি হস্তান্তর, জেলেদের মধ্যে জাল বিতারন, সহজ শর্তে ৫০ হাজার টাকার চেক প্রদান এবং নতুন ভোটারদের এনআইডি কার্ড বিতরনসহ নানা কর্মসূচি পালন করা হয়।

ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- মুজিবুর রহমান নিক্সন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মুহা. হাবিবুর রহমান আল হাবিব, ভাঙ্গা থানা সার্কেল এডিসনাল এসপি গাজী রবিউল ইসলাম, ভাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যন মাওলানা মুহা. ইসহাক মোল্লা, ভাঙ্গা থানা ওসি মুহা. শফিকুর রহমান, সাবেক ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মুহা. শাহাদাৎ হোসেন, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা মহাসিন ফকির প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ