মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

দারুল আরকাম শিক্ষক সমিতি ফরিদপুরের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহা. সাখাওয়াত হোসেন
ফরিদপুর থেকে>

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশুদিবস-২০২০ উপলক্ষে দারুল আরকাম শিক্ষক সমিতি ফরিদপুরের উদ্যোগে খতমে কুরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) ফরিদপুরের ঐতিহ্যবাহী শাহ ফরিদ মসজিদে এ খতমে কুরআন ও দোয়া মাহফিলের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা শাখার দারুল আরকাম শিক্ষক সমিতির শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুহাম্মদ সাখাওয়াত হেসেন বলেন- মুজিববর্ষ, জাতীয় শিশু দিবস - ২০২০ এর উদযাপনে সারা দেশব্যাপী দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষকদের উদ্যোগে খতমে কুরআন ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে দারুল আরকাম শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার আজকের এ আয়োজন।

ফরিদপুরের বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠু ভাবে শেষ করতে পেরে সকল শিক্ষকদের পক্ষ থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন দারুল আরকাম শিক্ষক সমিতি ফরিদপুর জেলা শাখার সভাপতি মুফতি বেলায়েত হোসেন।

সব শেষে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার-পরিজন, শহীদ বীর মুক্তিযোদ্ধা, দারুল আরকাম মাদরাসা, করোনা ভাইরাসের মহামারি থেকে সকলকে রক্ষার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া করা হয়।

খতমে কুরআন ও দোয়া মাহফিল উপস্থিত ছিলেন- ফরিদপুরের নয়টি উপজেলা থেকে আগত দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসার শিক্ষক, মসজিদের ইমাম এবং মুসল্লিরা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ