মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস রাষ্ট্রপতি নির্বাচন: ইসি সচিবসহ ২০ কর্মকর্তা নিয়োগ

কক্সবাজার-পতেঙ্গা-কুয়াকাটা সৈকতে নিষেধাজ্ঞা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে কক্সবাজার, পতেঙ্গা ও কুয়াকাটা সমুদ্র সৈকতে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন কক্সবাজার সমুদ্র সৈকতে জনসমাগম বন্ধে নিষেধাজ্ঞা দেন।

কক্সবাজারের হোটেল-মোটেলগুলোতে নতুন করে পর্যটক ঢুকতে না দেয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে। যেসব পর্যটক হোটেলে অবস্থান করছেন তাদেরকে হোটেল ছেড়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন জানান, দেশি-বিদেশি পর্যটকের কারণে কক্সবাজার করোনাভাইরাসের ঝুঁকিতে রয়েছে। সংক্রমণের ঝুঁকি এড়াতে কক্সবাজারে পর্যটকদের না আসার সিদ্ধান্ত নেওয়া হয়। সমুদ্রসৈকতে অতিরিক্ত সতর্কতা জারি করা হয়েছে। সৈকত কর্মী ও ট্যুরিস্ট পুলিশ সমুদ্র সৈকত থেকে পর্যটকদের সরিয়ে দিচ্ছেন।

এর আগে, পতেঙ্গা ও কুয়াকাটা সমুদ্র সৈকতে জনসমাগম নিষিদ্ধে সৈকত এলাকা বন্ধ করে দেয়া হয়। সিএমপি কমিশনার মাহবুবুর রহমান জানিয়েছেন, বিকেল থেকে পতেঙ্গা সৈকতে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এদিকে, বিকেল ৫টা থেকে দর্শনার্থীদের কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায় নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে। কুয়াকাটা টুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে করোনাভাইরাস মোকাবেলায় এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ