শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

অস্ট্রেলিয়া ফেরত ৩০ বিচারক কোয়ারেন্টাইনে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাস সন্দেহে ৩০ জন বিচারক হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।

আজ বুধবার (১৮ মার্চ) দুপুরে আইন মন্ত্রনালয় সূত্রে এ তথ্য নিশ্চত করা হয়েছে। তারা অস্ট্রেলিয়া ফেরত এবং নিম্ম আদালতে কর্মরত আছেন।

জানা যায়, আইন মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, হোম কোয়ারেন্টাইনে থাকা এই বিচারকরা দুই সপ্তাহের প্রশিক্ষণে অস্ট্রেলিয়ায় গিয়েছিলেন। প্রশিক্ষণ শেষে অস্ট্রেলিয়া থেকে ফেরার পর তাদেরকে নিজেদের বাড়িতেই ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশের প্রথমবারের মতো করোনা ভাইরাসে একজনের মৃত্যু হয়েছেন। বুধবার (১৮ মার্চ) বিকেলে জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান। বিশ্বব্যাপী করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক বেড়েই চলেছে। ইতিমধ্যে বাংলাদেশে ১৪ জন করোনায় শনাক্ত হয়েছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ