বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

মাদক আত্মসাতের দায়ে শার্শা থানার ওসিসহ ৫ পুলিশ প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাদক আত্মসাতের দায়ে যশোরের শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমানসহ পাঁচ পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৬ মার্চ) খুলনার ডিআইজি ড. মুহাম্মদ মহিদ উদ্দিন স্বাক্ষরিত এক আদেশে তাদের প্রত্যাহার করা হয়।

ওসি আতাউর ছাড়াও শাস্তির শিকার অন্য পুলিশ সদস্যরা হলেন- শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) মুহা. আবুল হাসান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল মুহা. আব্দুল মান্নান ও মুহা. ইকবাল হোসেন।

আদেশে বলা হয়েছে- প্রশাসনিক কারণে শার্শা থানার ওসি আতাউর রহমানকে ক্লোজ (প্রত্যাহার) করে খুলনা রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ)-এ সংযুক্ত করা হলো। একই সঙ্গে এসআই মুহা. আবুল হাসান, এএসআই আবু বক্কর সিদ্দিক, কনস্টেবল মুহা. আব্দুল মান্নান ও মুহা. ইকবাল হোসেনকে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হলো।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ