শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলে হতে পারে নতুন সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুকে হটিয়ে সরকার গঠন করতে পারেন বেনি গান্তজ। সম্প্রতি অনুষ্ঠিত হওয়া দেশটির সাধারণ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছেন বলে দাবি করেছে তিনি।

রবিবার ইসরায়েলের আরব কোয়ালিশনের সমর্থন নিশ্চিত করেছেন গান্তজ। এর মাধ্যমে তিনি এখন সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সক্ষম হয়েছেন।

বেনিয়ামিন নেতানিয়াহু এতদিন ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছিলেন সম্ভবত সেই স্বপ্ন এখন নস্যাৎ হতে চলেছে। তিনি করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলার কথা জানিয়ে ঐক্যমতের মন্ত্রিসভা গঠনেরও প্রস্তাব দিয়েছিলেন।

গত এক বছরের কম সময়ের মধ্যে ইসরায়েলে তিন দফা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তৃতীয় দফা নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহু সরকার গঠনের মতো প্রয়োজনীয় সংখ্যক আসনের চেয়ে তিনটি আসন কম পেয়েছেন।

এ অবস্থায় তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী বেনি গান্তজকে ঐকমত্যের সরকার গঠনের জন্য তার সঙ্গে মন্ত্রিসভায় যোগ দেয়ার আহ্বান জানিয়েছিলেন।

কিন্তু গান্তজ সে আহবানে সাড়া দেন নি বরং আরব কোয়ালিশনের সমর্থন পাওয়ার পর তিনি এখন সরকার গঠনের মতো অবস্থায় পৌঁছে গেলেন।

তিনি এ পর্যন্ত ৬১টি আসন নিশ্চিত করেছেন। গান্তজ যদি সরকার গঠন করতে পারেন তাহলে সবচেয়ে দীর্ঘদিন ক্ষমতায় থাকা বেনিয়ামিন নেতানিয়াহুর বিদায় নিশ্চিত হবে।

ইসরায়েলের প্রেসিডেন্ট রুভেন রিভলিন জানিয়েছেন, তিনি বেনি গান্তজকে সরকার গঠনের সুযোগ দেবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ