সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২ হাজিদের কষ্ট লাঘবের আহ্বান রাষ্ট্রপতির, সৌদি রাষ্ট্রদূতের আশ্বাস

জামেয়া রাহমানিয়া দারুল ইসলামের দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর যাত্রাবাড়ী জামেয়া রাহমানিয়া দারুল ইসলামের দস্তারে ফজিলত ও দোয়া মাহফিল গত ১৪ মার্চ শনিবার অনুষ্ঠিত হয়।

১ম পর্ব বেলা ১১টা থেকে প্রাক্তন পূনর্মিলনী সমাবেশ অনুষ্ঠিত হয়। ২য় পর্ব বাদ জোহর জামেয়ার আজীবন দাতা সদস্যদের নিয়ে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। ৩য় পর্ব বাদ আসর থেকে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। ৪র্থ পর্ব এশার পর খতমে বুখারি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের বিভিন্ন পর্বে জামেয়ার কিতাব বিভাগের ছাত্ররা হিফজুল কুতুব ওয়ান নুসূস শিরোনামে দরসে নেজামীর পাঠ্যতালিকাভুক্ত বিভিন্ন মূল কিতাব মুখস্থ শোনানোর এক মনোমুগ্ধকর প্রদর্শনী উপস্থাপন করেন। এ অনুষ্ঠান শ্রোতাদের বিমোহিত করে।

এবছর ৪২জন সম্মাননা পাগড়ী গ্রহণ করেন। দাওরায়ে হাদীসের ১৩জন, দারুল ইফতা-২১জন, হিফজ বিভাগ থেকে ৮জন সর্বমোট ৪২জন শিক্ষা সমাপনী ছাত্র সম্মাননা পাগড়ী গ্রহণ করেছেন।

জামেয়ার মুহতামিম মুফতী ওযায়ের আমীনের সভাপতিত্বে ও মুফতী হাফিজ আহমদ আমিনীর পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বেফাকের মহাপরিচালক মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া ইসলামিয়া তেজগাঁও রেলওয়ে মাদরাসার মুহতামিম মাওলানা মুজিবুর রহমান ও মাওলানা গোলাম মোস্তফা।

আরো উপস্থিত ছিলেন- মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ফজলুর রহমান, অধ্যাপক আবদুল জলিল, মুফতী মাহমুদ হাসান, মাওলানা লুৎফুর রহমান মাদানী, মুফতি ইউসুফ মুহাম্মদ, মুফতি আমিনুল ইসলাম তৈয়বী কাসেমী, মুফতি আইনুদ্দীন কাসেমী, মুফতি মুঈনুদ্দীন কাসেমী, মুফতি আমীনুল ইসলাম ও মাওলানা মাকসুদুল হাসান প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ