শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
এনআইডির নিবন্ধন ফরমে পরিবর্তন আনতে যাচ্ছে ইসি তেলের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে জরিমানা প্রতিবন্ধকতা কাটলে তারাই হবে আগামীর আলো: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাকাত নিয়ে নিজের পরিকল্পনার কথা জানালেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ

খতমে বুখারি স্থগিত করলো যাত্রাবাড়ী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম।।

রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র যাত্রাবাড়ীর জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী বড় মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামাী ২১ মার্চ মাদরাসায় খতমে বুখারি ও পাগড়ী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।

আজ মঙ্গলবার জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে মাদরাসার শতাধিক শিক্ষকের উপস্থিতিতে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে এ ঘোষণা দেয়া হয়। মাদরাসার শিক্ষাসচিব মাওলানা আহমদ ঈসা আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, প্রতিবছরের মতো এবারো প্রায় ২৫০০ দাওরায়ে হাদীস ও হিফজ ফারেগ ছাত্রের পাগড়ী প্রদান উপলক্ষ্যে আয়োজন করা হয় খতমে বুখারি অনুষ্ঠান। করোনা ভাইরাসের সংক্রমণ রোধেই খতমে বোখারি অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেয় মাদরাসা কর্তৃপক্ষ।

বিশ্বব্যাপী মহামারী আকার ধারণ করেছে করোনা ভাইরাস বা কেভিড-১৯। বাংলাদেশেও আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ এ। এ পরিস্থিতিতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সরকার।

এদিকে দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে মুরুব্বিদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকে সভাপতিত্ব করেছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।

আরো পড়ুন-

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ