রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সিরাত প্রতিযোগিতায় অংশ নিচ্ছে মারকাযু শাইখিল ইসলামের ৩০০ শিক্ষার্থী দেশে ফিরল কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির লাশ কুমিল্লায় সচেতন আহলে সুন্নাতের সিরাতসভা

করোনা ভাইরাস: চীনে ব্যাপক হারে বেড়েছে বিবাহ বিচ্ছেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে বিপর্যস্ত হয়ে পড়েছে চীন। এই ভাইরাস সংক্রমণের ভয়ে দেশটিতে ব্যাপক হারে বেড়ে গেছে বিবাহ বিচ্ছেদ। চীনজুড়ে বিয়ে রেজিস্টার অফিসগুলো এই তথ্য জানিয়েছে।

গণমাধ্যম মেইল টুডের বরাত দিয়ে মাইক্রোসফট নিউজ জানায়, সেলফ-আইসোলেশনে (সম্পূর্ণ আলাদা) থাকার সময় সঙ্গীর সঙ্গে বেশি সময় ব্যয় করছেন চীনের বিবাহিত নাগরিকরা। ফলে সংক্রমণ বাড়ছে। এ অবস্থায় করোনার বিস্তার ঠেকাতে বিবাহ বিচ্ছেদ বাড়ছে ব্যাপক হারে।

এ সম্পর্কে চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশের বিয়ে রেজিস্ট্রি ম্যানেজার লি শিজুন জানান, ফেব্রুয়ারি থেকে চীনে বিবাহ বিচ্ছেদের সংখ্যা ব্যাপক হারে বেড়ে গেছে। ২৪ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত ৩০০ দম্পতি বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করেছেন।

চীনা কর্তৃপক্ষ বলছে, করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঘরে পৃথক থাকার সময় সঙ্গীর সঙ্গে বেশি সময় ব্যয় করতে হতো বিবাহিতদের। এ কারণে চীনারা বিবাহ বিচ্ছেদের জন্য উঠে-পড়ে লেগেছে। ফলে এই সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সানজি প্রদেশের বিয়ে রেজিস্ট্রেশন অফিসগুলো বলছে, করোনা ভাইরাসের কারণে এতদিন বিয়ে রেজিস্ট্রেশনের অফিস বন্ধ ছিল। ১ মার্চ সেগুলো চালু হওয়ার পর থেকে বিবাহ বিচ্ছেদের ধুম পড়েছে। চীনের অনেক প্রদেশের অবস্থাও একই রকম বলে জানিয়েছে তারা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ