শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

করোনা: কওমি মাদরাসার শিক্ষা কার্যক্রম স্থগিত, যথাসময়ে পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ: দাওরায়ে হাদীসসহ কওমি মাদরাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আজ (মঙ্গলবার) সকালে রাজধানীর যাত্রাবাড়ির কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে মুরুব্বিদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস এ বৈঠকে সভাপতিত্ব করেছেন। এতে সংস্থাটির ৩২ সদস্যের সকলেই উপস্থিত ছিলেন।

বৈঠকে উপস্থিত হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা মুসলেহুদ্দিন রাজু আজ বেলা ১১ টা ৩০ মিনিটে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আজকের চলমান বৈঠক থেকে কওমি মাদরাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরীক্ষার আগ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে দাওরায়ে হাদীসসহ অন্যান্য জামাতের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

মাওলানা রাজু আরও বলেন, বৈঠক থেকে প্রত্যেক ছাত্রকে এককভাবে তাদের পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছেন মুরুব্বিরা। এছাড়াও করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে বেশি বেশি দোয়া-ইসতেগফার পড়ার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য,আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা আগামী ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল শুরু হওয়ার কথা রয়েছে।

এছাড়াও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেকাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ ৪৩ তম পরীক্ষার আগামী ৩ শা’বান মোতাবেক ২৮ মার্চ শুরু হবে। সাথেসাথে কওমি মাদরাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষা এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ