বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২১ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে ব্রাডফোর্ডে বিকেএমের আলোচনা সভা ও দোয়া মাহফিল আস-সুন্নাহ কেন ব্যক্তিগত সহায়তা করে না, ব্যাখ্যা দিলেন শায়খ আহমাদুল্লাহ তাসলিমা নাসরিনের মন্তব্যের তীব্র নিন্দা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের কুরআন-সুন্নাহর বিশুদ্ধ জ্ঞান ও আমলেই মুসলিম উম্মাহর কল্যাণ: দেওবন্দের মুহতামিম শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: আজহারী জুলাই শহীদ শেখ মো. সাকিব রায়হানের কবর জিয়ারত ঘরমুখী মানুষের ঢলে গাজীপুরে মহাসড়কে তীব্র চাপ, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ এনসিপির যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দীন তানভীর গ্রেফতার জুলাই কোনো শ্রেণি বা গোষ্ঠীর নয়, এটি সর্বস্তরের মানুষের: ড. ইউনূস জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়ার পরীক্ষা শুরু ২৯ মার্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়াহ লিলমাদারিসিল কাওমিয়া (শিক্ষাবোর্ড উত্তরা)-এর ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষা আগামী ২৯ মার্চ (রবিবার) থেকে শুরু হবে।

১৬ মার্চ (সোমবার) গণমাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইয়াতুত তালিম ওয়াত তারবিয়াহ লিলমাদারিসিল কাওমিয়া (শিক্ষাবোর্ড উত্তরা)-এর ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষায় এবার মোট ১৩৭৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।

এর মধ্যে দরসিয়াত বিভাগে ৩৬২ জন এবং হিফজুল কুরআন বিভাগে ১০১৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। দরসিয়াত বিভাগের মোট ৫টি মারকাযে হিফজুল কুরআন বিভাগের ৬টি মারকাযে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বোর্ডের প্রধান পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহাম্মাদ আব্বাস বলেন, ইতিমধ্যে আমাদের পরীক্ষা বিভাগের সব কাজ প্রায় শেষ দিকে। পাঁচ সদস্যের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটির অক্লান্ত পরিশ্রমে প্রস্তুত হয়েছে পরীক্ষার যাবতীয় কার্যক্রম।

তিনি আরও বলেন, পরীক্ষা সব কাজ শেষ দিকে। এক দুয়েক দিনের মধ্যে মারকাযী কাগজপত্র ও প্রবেশপত্র ছাত্রদের হাতে হাতে পৌঁছে যাবে। দেশবাসীর কাছে দোয়া কামনা যেন বিগত দিনের মতো এবারো আমরা সুন্দর ও সফলভাবে পরীক্ষার কার্যক্রমগুলো পরিচালনা করতে পারি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ