রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’ সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ৪২৩ জনের, মোটরসাইকেলেই ১৩৯ শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর কাছ থেকে ৪.৫ কেজি স্বর্ণ জব্দ নেক সন্তান লাভে কোরআনে বর্ণিত বিশেষ ৬ দোয়া মদিনায় বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার নিন্দা জানালো বাংলাদেশ আস সাহাবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আতিকুল্লাহ, মহাসচিব বদরুল ইসলাম যতদিন ইচ্ছা ততদিন যুদ্ধ চালিয়ে যেতে পারব: আইআরজিসি উপদেষ্টা অক্টোবরে ৩ লঘুচাপের শঙ্কা, রূপ নিতে পারে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে

নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের সব মাদরাসা বন্ধের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল মঙ্গলবার (১৭ মার্চ) থেকে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

আজ সোমবার এ বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশ (এন.টি.কিউ.বি)।

তাতে বলা হয়েছে, নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের সকল প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসের আতঙ্কে সর্তকতা মূলক ব্যবস্থা হিসেবে আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তাই সকল নূরানী মাদরাসা বন্ধ থাকবে এবং নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের প্রথম সাময়িক পরীক্ষা আপাতত স্থগিত করা হলো। পরীক্ষা তারিখ পরবর্তীতে ঘোষণা করা হবে।

নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের পরিচালক কারী ইসমাঈল বেলায়েত আওয়ার ইসলামকে বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে সব ধরনের জনসমাগম না করার নির্দেশনা দিয়েছে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ও গবেষকরা। তাই এ ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সতর্কতা হিসেবে আমরা আমাদের বোর্ডের আওতাধীন সব মাদরাসা বন্ধ এবং প্রথম সাময়িক পরীক্ষা আপাতত স্থগিত করার নির্দেশ দিয়েছি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ