আওয়ার ইসলাম: করোনাভাইরাসের সংক্রমণরোধে সৌদিতে সরকারি অফিস আদালত বন্ধ ঘোষণা করেছে সেদেশের সরকার।
স্বরাষ্ট্র মন্ত্রণালের একটি জরুরি বৈঠক শেষে এ নির্দেশনা জারি করেছে প্রশাসন। নির্দেশনায় স্বাস্থ্য , নিরাপত্তা, ইলেক্ট্রনিক সিকিউরিটি ডিপার্টমেন্ট ও ডিস্টেন্স লার্নিং ডিপার্টমেন্ট ব্যতীত সব ধরনের সরকারি অফিস আজ সোমবার (১৬ মার্চ) থেকে পরবর্তী ১৬ দিনের জন্য বন্ধ থাকবে বলে জানিয়েছে।
প্রাইভেট সেক্টর তাদের কর্মীদের কর্মস্থলে নিয়ে না এসে অনলাইনে ঘরে বসে কাজ করানোর বিষয়ে নির্দেশনা দিয়েছে। যেসব বিদেশী কর্মীরা নিজ নিজ দেশ হতে সদ্য সৌদিআরবে প্রবেশ করেছেন তাদেরকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।
সৌদি কর্তৃপক্ষ সব শপিং মল, বিজনেস সেন্টার, ব্যবসা প্রতিষ্ঠান, হাররাজ, নিলামপ্রক্রিয়া , সেলুন, পার্লার ,পার্ক, সী বিচ এবং বিনোদন কেন্দ্র বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছে। নিষেধাজ্ঞার আওতায় যেকোন খোলা বা বদ্ধ স্থানে জমায়েত ও নিষিদ্ধ থাকবে।
সৌদি কর্তৃপক্ষ সকল প্রকার রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে । খাবার পার্সেল করে ড্রাইভ থ্রো এর মাধ্যমে কিংবা খাদ্য সরবরাহকারীর/ তাউছিলের মাধ্যমে নিয়ে যেতে পারবে। যথাসম্ভব নিজ নিজ ঘরে অবস্থান এবং জনসমাগম এড়িয়ে চলার নির্দেশনা দিয়েছে সরকার।
-এটি