শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

‘স্থানীয় পর্যায়ে করোনার সংক্রমণ ছড়ালে স্কুল বন্ধ করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় পর্যায়ে করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়লে স্কুল বন্ধ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১৫ মার্চ) বিকেলে মাওলানা ভাসানী স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে তিনি একথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এখানে স্থানীয় পর্যায়ে কোনো সংক্রমণই নেই। বিদেশ থেকে সংক্রমণ বয়ে নিয়ে আসা, সেটি আমরা বন্ধ করার চেষ্টা করছি। সব জায়গায় খুব ভালো ব্যবস্থাও করা হয়েছে। সব স্থলবন্দরও বন্ধ আছে। আর বিমানবন্দরগুলোতেও ব্যবস্থা নেয়া হয়েছে। যারা আসছেন তাদেরও কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হচ্ছে। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি।

‘কিন্তু যদি কখনো এমন অবস্থা দেখা যায় যে স্থানীয় পর্যায়ে সংক্রমণ ছড়িয়ে যাচ্ছে সে ক্ষেত্রে তখন প্রয়োজন হলে স্কুল বন্ধ করবো। প্রয়োজন হলে অবশ্যই পদক্ষেপ নেয়া যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত স্কুল-কলেজ বন্ধ করার মতো কোনো ধরনের কারণ ঘটেনি।’

করোনা ভাইরাসে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সবার কাছে বিনীত অনুরোধ জানাবো আতঙ্কিত হবেন না, আতঙ্ক ছড়াবেন না। আসুন আমরা সবাই ব্যক্তিগত পর্যায় থেকে সতর্ক হই যেন এই করোনা ভাইরাস এখানে না আসে এবং কোনোভাবে ছড়িয়ে না পড়ে। যেন না আসে না ছড়ায়। আমরা যদি সর্তকতা অবলম্বন করি তাহলে পুরোটা ঠেকাতে পারবো। এ ব্যাপারে আমাদের সবার সচেষ্ট হতে হবে। অর্থাৎ, আতঙ্ক নয় সতর্ক হোন।

উল্লেখ্য, বাংলাদেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন এবং ১৪ মার্চ আরো দু’জন রোগী পাওয়া যায়। প্রথম তিনজনের মধ্যে দু’জন বিদেশ থেকে আসায় তৃতীয় আরেক জনের শরীরে করোনা ছড়ায়। আর সবশেষ দু’জনের একজন ইতালি ও অপরজন জার্মানি থেকে দেশে ফিরেছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ