শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

পথচারীদের জন্য ১ হাজার স্যানিটারী টয়লেট নির্মাণ করা হবে: জান্নাতুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নির্বাচিত হলে চট্টগ্রাম সিটিতে পথচারীদের  জন্য একহাজার স্যানিটারী টয়লেট নির্মাণ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলাম।

আজ রোববার চকবাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে পথসভায় এমন প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় জান্নাতুল ইসলাম বলেন, সিটিতে হাজার হাজার শ্রমিক ও কর্মচারীর পাশাপাশি লাখো মানুষ রয়েছে যাদের প্রাকৃতিক প্রয়োজন সারতে এখন পর্যন্ত কোন নগর পিতা ভাবেনি। অথচ এই বিশাল জনসাধারণকে কোনভাবে অবহেলা করা যাবে না। তাই তাদের জন্য এক হাজার স্যানিটারী টয়লেট নির্মান করা হবে।

এছাড়াও প্রচারণায় রিক্সা, ভ্যান, ঠেলাগাড়ির নিবন্ধন ফি মওকুফসহ নিম্নবিত্ত ভোটারদের নিয়ে বিভিন্ন প্রতিশ্রুতি দেন তিনি।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী , প্রচার সম্পাদক তরিকুল ইসলাম, ইশা ছাত্র আন্দেলন চট্টগ্রাম মহানগর সেক্রেটারী এইচএম নাজিমউদ্দীন, ছাত্রনেতা ইমরান, এমদাদ উল্লাহ প্রমূখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ