শনিবার, ০৭ মার্চ ২০২৬ ।। ২২ ফাল্গুন ১৪৩২ ।। ১৮ রমজান ১৪৪৭

শিরোনাম :
মধ্যপ্রাচ্যে চাপিয়ে দেওয়া যুদ্ধের মুখে মুসলিম বিশ্ব: আমিরে মজলিস কবে হতে যাচ্ছে ঈদুল ফিতর, জানালো আরব আমিরাত নাগরিক সমস্যা সমাধানে ডিএসসিসিতে ‘পাবলিক হেয়ারিং ডে’ পালিত সংঘাতের আগেই হরমুজ ছেড়ে আসা ১৫টি জাহাজ চট্টগ্রাম বন্দরে পবিত্র রমজান মাসে কারও কষ্টের কারণ না হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফেনীতে জামায়াতে ইসলামীর উদ্যোগে নিম্নবিত্তদের মাঝে ঈদ উপহার বিতরণ ইত্তেফাকুল মাদারিসিল কওমিয়া বৃহত্তর মিরপুরের কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার পরিকল্পনা সরকারের ৬ই শাওয়াল থেকে ভর্তি নিবে নদওয়াতুল উলূম আশ-শরইয়্যাহ ঐতিহাসিক বদর যুদ্ধ শাশ্বত অনুপ্রেরণার উৎস: পীর সাহেব চরমোনাই

‘সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় এলিট শ্রেণিকেও এগিয়ে আসতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় এলিট শ্রেণিকেও এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।

আজ শনিবার বিকেলে পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পেশাজীবী মানুষের সাথে একান্ত মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমবলেন, সন্ত্রাস, দুর্নীতি, মাদক সমাজের রন্দ্রে রন্দ্রে ঢুকে পড়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা দলের নাম ভাঙ্গিয়ে এসব দেদারছে করছে। ইসলামি অনুশাসন ছাড়া এসব থেকে মুক্তি পাওয়ার কোন পথ নেই।

তিনি বলেন, ইসলাম দলমত নির্বিশেষে সকলের কল্যাণ নিশ্চিত করেছে। এখানে সন্ত্রাস, দুর্নীতি ও অপরাধ প্রবণতার সুযোগ নেই। ইসলাম কঠোর হস্তে সকল অন্যায়কে প্রতিহত করার শিক্ষা দেয়। ফলে দলীয় পরিচয়ে লুটপাটের কোন সুযোগ নেই।

তিনি আরও বলেন, আজ রাজনীতিকে কতিপয় স্বার্থান্বেষী মহল কলুষিত করে ফেলেছে। এসব টাউট-বাটপারদের হাত থেকে দেশকে রক্ষায় সমাজের এলিটপারসনকেও এগিয়ে আসতে হবে। কেননা ইসলামই একমাত্র শান্তি ও মুক্তির গ্যারান্টি।

এ সময় উপস্থিত ছিলেন রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, শেখ ফজলুল করীম মারূফ, ছাত্রনেতা নূরুল করীম আকরাম প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ