বুধবার, ১৯ আগস্ট ২০২৬ ।। ৩ ভাদ্র ১৪৩৩ ।। ৬ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দাদার ছায়া, চাচার ভালোবাসা এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন ৪ লাখ শিক্ষার্থীর শিক্ষাপ্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের আলাদা ক্লাসরুম চালুর দাবি ছাত্র জমিয়তের কুমিল্লায় ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু চা শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট বিতরণ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী পরিবহনের পাশাপাশি সর্বক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জ্বালানি সংকট সমাধানে পররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে কাতারে প্রতিনিধি দল ‘রাষ্ট্রের কাঠামোগত সংস্কার না হওয়ায় পরিস্থিতির পরিবর্তন দৃশ্যমান নয়’ দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ইসলামপন্থীরা নিষ্ক্রিয় থাকলে দুর্নীতিবাজরা জনপ্রতিনিধি হবে: আমিরে মজলিস

চসিক নির্বাচন: প্রার্থীর পক্ষে প্রচারণায় ইসলামী আন্দোলনের নেতারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মেয়র প্রার্থী আলহাজ্ব মুহাম্মদ জান্নাতুল ইসলামের পক্ষে নগরীর কোতোয়ালী, সদরঘাট ও বাকলিয়া থানাসমূহে প্রচারণা চালানো হয়েছে।

গতকাল বিকালে সদরঘাট থেকে নিত্যদিনের মতো নির্বাচনী প্রচারণা শুরু করেন জান্নাতুল ইসলাম। এসময় তার সাথে দলীয় নেতাকর্মীরা ছাড়াও ব্যবসায়ী, পেশাজীবীসহ বিভিন্ন স্তরের লোকজন অংশগ্রহণ করেন।

এদিকে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বেশ কয়েকটি পয়েন্টে পথসভা করেন তিনি। পথসভায় জান্নাতুল ইসলাম বলেন, দেশের মানুষ নির্বাচন থেকে আস্থা হারিয়ে ফেলেছে। জনমানসে এমন ধারণা বদ্ধমূল হয়েছে যে, সরকারদলীয় কোন প্রার্থী ঘোষণা মানে আগ থেকে নিশ্চিত বিজয়ী ঘোষণা করা। এর মূল কারণ নির্বাচন কমিশনের মেরুদন্ডহীনতা ও নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপর সরকারের অনৈতিক প্রভাব বিস্তার। তাই জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে একটি সুষ্ঠু নির্বাচন প্রয়োজন। এছাড়াও সুষ্ঠু নির্বাচন হলে জনগণের বিপুল সমর্থনের দাবিও করেন তিনি।

Image may contain: 11 people

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন চট্টগ্রাম মহানগর সহ-সভাপতি আবুল কাশেম মাতব্বর, সেক্রেটারি আল মোহাম্মদ ইকবাল, সাংগঠনিক সম্পাদক সানাউল্লাহ নূরী প্রমুখ।

প্রসঙ্গত, চট্টগ্রামে সিটি নির্বাচনে ১৯ লাখ ৫১ হাজার ৫২ জন ভোটার রয়েছে। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লাখ ৯৮ হাজার ৭২৩ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৯ লাখ ৫২ হাজার ৩২৯ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ৭৩৫টি।

আগামী ২৯ মার্চ সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আশাবাদী রিটার্নিং কর্মকর্তা।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ