শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ৪ আশ্বিন ১৪৩৩ ।। ৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘সোশ্যাল মিডিয়ায় বিচরণ ইলমের জন্য বহুমুখী ক্ষতির কারণ’ সংকীর্ণ মানসিকতা নিয়ে নেতৃত্বের আসনে বসা যায় না: ছাত্র জমিয়ত ঢাকার আরও দুই এলাকায় ককটেল বিস্ফোরণ মক্কার দিকে ড্রোন হামলার প্রচেষ্টার নিন্দা, প্রতিবাদ মিছিলের ঘোষণা ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতিতে নিরাপত্তাহীনতায় রাজধানীবাসী’ সব জেলা পরিষদকে জরুরি নির্দেশনা মেয়াদোত্তীর্ণ পাসপোর্টেও হজের প্রাথমিক নিবন্ধন করা যাবে কুরআন নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যের তীব্র প্রতিবাদ তাহাফফুজে খতমে নবুওয়াতের হারামাইনের নিরাপত্তায় প্রতিটি পাকিস্তানি সৌদির পাশে: মাওলানা ফজলুর রহমান চট্টগ্রামে ইসলামী আন্দোলনের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

করোনা: পাকিস্তানে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাস আতঙ্কে পাকিস্তানের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার পাকিস্তানি শিক্ষামন্ত্রী শাফকাত মাহমুদ সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ ঘোষণা দেন। খবর রয়টার্স’র।

পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কাউন্সিল এবং সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এ সিদ্ধান্ত জানান শিক্ষামন্ত্রী।

টুইটে তিনি বলেন, আগামী ৫ এপ্রিল পর্যন্ত পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই কাল (শনিবার) থেকে পাকিস্তানের সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ভকেশনাল ও মাদরাসা বন্ধ থাকবে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব কমাতে এ সিদ্ধান্তটি নেয়া হয়েছে। পাকিস্তান সরকার সব রকম গণজমায়েত থেকে দেশের নাগরিকদের দূরে থাকার পরামর্শও দিয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানে এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়েছে ২১ জন। তবে দেশটিতে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি।

-এএ