রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সড়ক দুর্ঘটনায় সৌদিতে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি এক ব্যবসায়ী।

গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) নাজরান শহরে লরি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন (৩৫) নামে বাংলাদেশি। সেখানে তিনি ব্যবসা করতেন। নিহতের বাড়ি চাঁদপুরে শাহরাস্তি উপজেলার নরিংপুর গ্রামে। তার বাবার নাম মো. সিরাজুল ইসলাম।

দুর্ঘটনায় নিহত মো. শামসুদ্দিনে মামা সফিকুর আলম জানান, তার ভাগ্নে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে মালামাল নামাচ্ছিলেন। এ সময় সড়ক থেকে ছুটে আসা দ্রুতগামী একটি লরি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মো. শামসুদ্দিন।

সফিকুল আলম আরো জানান, তার ভাগ্নের মরদেহ দেশে নিয়ে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন স্বজনরা। সেখানে তার ছোট এক ভাই তদারকি করছেন।

এদিকে, আকস্মিক সড়ক দুর্ঘটনায় মো. শামসুদ্দিনের মৃত্যুতে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ