শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ।। ৫ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১০ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বিশ্বের সবচেয়ে বড় ধর্ম হবে ইসলাম, শীর্ষে থাকবে যেসব দেশ দারুল উলুম করাচির দ্বিতীয় সাময়িকে প্রথম বাংলাদেশের উসামা আওয়ামী লীগের প্রত্যাবর্তনের পথ আরও কঠিন হচ্ছে: গাজী আতাউর রহমান দাওয়াতুল হকের ৩১তম মারকাজি ইজতেমা কাল, মিলনমেলা হবে ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিদের ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৩ জনের   বৈষম্যমূলক রাজনীতি দিয়ে টেকসই জাতীয় ঐক্য সম্ভব নয়: জমিয়ত মহাসচিব ভুল পথে চললে রাজপথে প্রতিরোধ, সরকারকে আমিরে মজলিস নূরানী শিক্ষকদের নিবন্ধন কার্যক্রম শুরু করছে শায়খুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজারে ট্রেনের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত অবিলম্বে মুফতি রুহুল আমিনের মুক্তি দাবি গওহরডাঙ্গা বোর্ড নেতৃবৃন্দের

করোনা থেকে বাঁচতে সমমনা ইসলামি দলগুলোর দেশব্যাপী দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের মহামারি থেকে বাংলাদেশসহ বিশ্ববাসীর হেফাজতের জন্য সমমনা ইসলামি দলগুলোর পক্ষ থেকে আয়োজিত আজ শুক্রবার কেন্দ্রীয়ভাবে ঢাকার বায়তুল মোকাররমসহ সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া-মুনাজাতের কর্মসূচী পালিত হয়েছে।

দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, করোন ভাইরাস বিশ্বের বিভিন্ন দেশে মহামারী আকারে ছড়িয়ে পরেছে। আক্রান্ত হয়েছে লাখো মানুষ। কয়েক হাজার মানুষ মারা গেছে। করোন আক্রান্ত ও নিহতদের জন্য আমরা গভীর সমবেদনা প্রকাশ করছি।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে, মহামারীসহ বিভিন্ন বিপর্যয় মূলত মানুষের কৃতকর্মের ফল। করোনার এ মহামারি থেকে মুক্তির জন্য বেশি বেশি তাওবা-ইসতিগফার করতে হবে। আল্লাহর সাহায্য চাইতে হবে। জুলুম-নির্যাতন বন্ধ করতে হবে। ইসলামি অনুশাসন মেনে চলতে হবে। একই সাথে সবাইকে স্বাস্থ্য সচেতন হতে হবে। করোনা ভাইরাস সংক্রমণ রোধে পরিস্কার-পরিচ্ছন্নতাসহ সচেতনাতামূলক পদক্ষেপসমূহের প্রতি যত্নবান হতে হবে।

সভাপতি বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেন, করোনা ভাইরাস একটা মহামারী। আর এ সব মহামারী আল্লাহর পক্ষ থেকে পরীক্ষামূলক ভাবে এসে থাকে। এ সময় ধৈর্য হারালে চলবে না। এ সময় বেশি বেশি আল্লাহর কাছে প্রার্থনা করতে হয়। আল্লাহর সাহায্য ছাড়া মহামারী থেকে রেহাই পাওয়া যায় না। সুতরাং বেশিকরে আল্লাহর এবাদতে নিমগ্ন থাকতে হবে। খারাপ ও অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। তবেই আল্লাহর সাহায্য আসবে।

আজ শুক্রবার আসরের পর বায়তুল মোকররম উত্তর গেইটে অনুষ্ঠিত দোয়া মাহফিলে সমমনা দলগুলোর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের, জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা ফজলুল করিম কাসেমী।

খেলাফত মজলিসের যুগ্মমহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল, ইসলামী ঐক্য আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হোসাইন, জমিয়তে উলামায়ে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা জয়নাল আবেদীন, খেলাফত মজলিসের প্রচার সম্পাদক অধ্যাপক মুহা. আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামের অফিস সম্পাদক মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী, মাওলানা এ বি এম শরীফুল্লাহ, ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় নেতা মাওলানা আবু বকর সিদ্দিক প্রমুখ।

মাহফিলে করোনা ভাইরাসের সংক্রমন থেকে দেশ জাতি ও বিশ্ববাসীর পরিত্রাণের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন আল্লামা নূর হোসাইন কাসেমী।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ