রবিবার, ২৩ আগস্ট ২০২৬ ।। ৮ ভাদ্র ১৪৩৩ ।। ১০ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রাশিয়ায় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলায় নিহত ১০ নগরবাসীকে বাঁচাতে পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার সীমিত করুন ইমাম-হাফেজ ও মাদরাসা শিক্ষার্থীদের ফ্রি কম্পিউটার প্রশিক্ষণের সুযোগ চিনির দাম বৃদ্ধির জন্যও কি দায়ী মুসলিমরা, বিজেপিকে সঞ্জয় সিংয়ের কটাক্ষ নকীব প্রার্থীদের নিয়ে বাংলাদেশ খেলাফত মজলিসের দিনব্যাপী প্রশিক্ষণ জাপানে কয়েক বছরে মুসলিমের সংখ্যা বেড়ে প্রায় দ্বিগুণ ইলমের হেফাজতে এক নিভৃতচারী ব্যক্তিত্ব নতুন ধর্ম প্রতিমন্ত্রীকে বরণ করে নিলো বারিধারা মাদরাসা ‘অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে’ রাজধানীতে আরিশ ট্রাভেলসের হজ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

মিয়ানমারের ২০ সেনাকে আটক করলো আরকান আর্মি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমার সেনাবাহিনীর ২০ সদস্যকে আটক করার দাবি করেছে আরাকান আর্মি।

মিয়ানমারের গণমাধ্যম ইরাবতি অনলাইনের বরাতে জানা যায়, আটক সেনাসদস্যদের মধ্যে এক জন ব্যাটেলিয়ন কমান্ডারও রয়েছেন।

আরাকান আর্মি জানায়, মিয়ানমারের কিয়াকতাও ও পালেতওয়া টাউনশিপের মধ্যকার সীমান্তে থাকা কালাদান নদীর পূর্ব দিকে মন্ত থঅন পিইন গ্রামে যুদ্ধের পর তারা সরকারি সেনাদের আটক করে।

আরাকান আর্মির তথ্য কর্মকর্তা খাইঙ থুখা জানায়, এই ব্যাটালিয়নটি মঙ্গলবার এসেছিল চিন রাজ্যের মিওয়া হিলটপ চৌকির শক্তি বৃদ্ধি করতে। প্রচণ্ড লড়াইয়ের পর ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল থেট নাইঙ ওওসহ ২০ সৈন্যকে আটক করেছে তারা।

খাইঙ থুখা আরও জানান, আরাকান আর্মি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী সামরিক সদস্যদের আটক রাখবে। এছাড়া ২০ জনের বেশি মিয়ানমার সেনাসদস্যের লাশ পড়ে থাকতে দেখা গেছে। এসময় তাদের সাথে অস্ত্র ও গোলাবারুদও ছিল।

মিয়ানমার সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বুধবার ইরাবতীকে বলেন, আরাকান আর্মির হামলার পর তারা তাদের সৈন্যদের সাথে যোগাযোগ হারিয়ে ফেলেছে। তারা যোগাযোগ প্রতিষ্ঠার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ