বুধবার, ০৫ আগস্ট ২০২৬ ।। ২০ শ্রাবণ ১৪৩৩ ।। ২২ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৬-২৭ সালের অনুমোদিত ১২৮ ওমরাহ এজেন্সির তালিকা প্রকাশ ​মুরাদনগরের ইউএনও সারওয়ার রাব্বী গুরুতর অসুস্থ: জমিয়তের দোয়ার আহ্বান জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ক্যাম্পাসে সহিংসতা বন্ধের আহ্বান ছাত্র জমিয়তের স্মৃতির পাতায় ৫ আগস্ট ও নতুন স্বাধীনতার ভোর গুমের তদন্ত পুলিশের হাতে থাকলে ন্যায়বিচার মিলবে না: গাজী আতাউর রহমান জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে আমেলার শেষ অধিবেশন অনুষ্ঠিত ছাত্রদল-শিবিরের হামলার নিন্দা ইসলামী ছাত্র আন্দোলনের সিলেট বিভাগ দিয়ে শুরু হচ্ছে বেফাক বোর্ডের মাদরাসা পরিদর্শন বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়াতে চায় সৌদি শুক্রবার আফতাবনগরের খতমে নবুওয়াত কনফারেন্সে বয়ান করবেন দেওবন্দের মুহতামিম

করোনা আতঙ্কে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান একটি অনুষ্ঠানে গিয়ে নিজেকে করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্য খুব চেষ্টা করেন। যদিও তুরস্কে এখন পর্যন্ত মাত্র একজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

আল আরাবিয়ার বরাতে জানা যায়, কাতারভিত্তিক বার্তা সংস্থা আল আরাবিয়ার খবরে বলা হয়, রজব তাইয়েব এরদোগান এক অনুষ্ঠানে গিয়ে সবার থেকে একটু দূরে বসেন। এসময় তার সঙ্গে হাত মেলার জন্য কয়েকজন সদস্য হাত বাড়ালে তিনি হাত বুকে রেখে তাদের সালামের উত্তর প্রদান করেন।

পেসিডেন্ট এরদোগান একজন ফটোগ্রাফার রেখেছেন, যার কাছে একটি অত্যাধুনিক তাপক্যামেরা রয়েছে। ক্যামেরাটি জ্বরাক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করতে সক্ষম। ওই ফটোগ্রাফার ক্যামেরাটি দিয়ে প্রেসিডেন্ট এরদোগানের আশাপাশের কেউ জ্বরাক্রান্ত কিনা সেটি যাচাই করে। ওই অনুষ্ঠানটিতেও বিষয়টি যাচাই করা হয়।

খবরে বলা হয়, ৬৬ বছর বয়েসি এই তুর্কি প্রেসিডেন্ট বলেন, করোনা ভাইরাস থেকে নিজেকে নিজে বাঁচাও। তুরস্কের কাছে কোনো ভাইরাস শক্তিশালী নয় বলেও মন্তব্য করেন তিনি। সূত্র: আল আরাবিয়া

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ